বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমসিএসকে খুলনায় সপ্তম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১৯ নভেম্বর ২০২৬

এমসিএসকে খুলনায় সপ্তম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমসিএসকে খুলনায় সপ্তম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। উভয় ক্যাটারির জন্য সর্বনিম্ন উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি বা ৫৬ ইঞ্চি এবং ওজন স্ট্যান্ডার্ড মেডিক্যাল চার্ট অনুযায়ী হতে হবে।

আগামী ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা ওয়ালেটের মাধ্যমে জমা দিতে হবে।

আগামী বছরের ২ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও আইকিউ বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে।

৩০ ডিসেম্বর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। মৌখিক, স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ পরবর্তীতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: