বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটনে এসএসসি পাসেই নারী কর্মী নিয়োগ

রানার ডেস্ক

প্রকাশিত: ০৮:২৩, ১৮ নভেম্বর ২০২৬

ওয়ালটনে এসএসসি পাসেই নারী কর্মী নিয়োগ

ওয়ালটনে এসএসসি পাসেই নারী কর্মী নিয়োগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডে-কেয়ার সেন্টার কর্মী পদে দুইজন নারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীরা ঢাকায় নির্ধারিত কর্মস্থলে ফুলটাইম কাজ করবেন।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: