বুধবার ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমএম কলেজে দর্শন ক্লাবের যাত্রা শুরু, ১৯ সদস্যের কমিটি ঘোষণা

এস এ সিয়াম

প্রকাশিত: ১৬:৫২, ১৭ নভেম্বর ২০২৬

এমএম কলেজে দর্শন ক্লাবের যাত্রা শুরু, ১৯ সদস্যের কমিটি ঘোষণা

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দর্শন ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজের পাঁচ নম্বর একাডেমিক ভবনে দর্শন বিভাগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান। এ সময় বক্তব্য দেন বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে ১৯ সদস্যবিশিষ্ট দর্শন ক্লাবের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শিমুল হোসেনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি  আনিসুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহসভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, ইব্রাহিম হোসেনসহ দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ও পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ও ফারিহা ফারজানা তিশা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাওয়ালি এবং ব্যান্ড দল ‘প্রতিধ্বনি’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: