স্কয়ার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে চাকরির সুযোগ
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জুনিয়র অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ১৭ নভেম্বর থেকে পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে রসায়নে এমএসসি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটারে এমএস অফিস চালনায় পারদর্শিতা প্রয়োজন।
নতুন প্রার্থীরা এই পদে আবেদন করার সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে।
নির্বাচিত প্রার্থীরা গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় ফুলটাইম হিসেবে কাজ করবেন। আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।


























