বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে মাস্টার্স অব ফার্মেসিতে আবেদন শুরু, শেষ ২০ ডিসেম্বর

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৯ নভেম্বর ২০২৬

খুবিতে মাস্টার্স অব ফার্মেসিতে আবেদন শুরু, শেষ ২০ ডিসেম্বর

খুবিতে মাস্টার্স অব ফার্মেসিতে আবেদন শুরু, শেষ ২০ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফার্মেসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এক বছর মেয়াদি পাঠ্যক্রম এবং দেড় বছর মেয়াদি গবেষণাপত্রসহ মিশ্র পদ্ধতির এই দুই প্রোগ্রামে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শেখ জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বি.ফার্ম (অনার্স) ডিগ্রিধারী হতে হবে এবং তার কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে।

তবে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাজীবনের সাথে দুই বছরের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিংবা ফার্মেসি ডিসিপ্লিনের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: