বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বোনের আহাজারি

‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৯, ১৯ নভেম্বর ২০২৬

‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’

ছবি: সংগৃহীত

‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’।-কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের হামলায় নড়াইলে নিহত বিএনপি নেতার বোনের এই আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্বজন ও নেতাকর্মীদের আহাজারি করতে দেখা যায়। এ সময় নিহত সোহেল রানার বোনকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে।’  

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: