বুধবার ০৭ অক্টোবর ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজ সংরক্ষণে কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:১৬, ৫ অক্টোবর ২০২৬

পেঁয়াজ সংরক্ষণে কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

চুয়াডাঙ্গা জেলায়   পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে জেলার ২০ জন কৃষকের হাতে এ মেশিন তুলে দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, প্রকৃত পেঁয়াজ  চাষিদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এয়ার ফ্লো মেশিন দিচ্ছে। প্রতিটি মেশিনের দাম ২১ হাজার টাকা ও ঘর নির্মাণের জন্য দেয়া হবে ৭ হাজার টাকা। একটি মেশিনের আওতায় ২০/২৫ মেট্রিক টন পেয়াজ সংরক্ষণ করা যাবে।

তিনি আরো বলেন,পেঁয়াজ  সংরক্ষণ করতে হলে অবশ্যই   পেঁয়াজ ভালো মত শুকিয়ে রাখতে হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: