শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট আবার স্থগিত

প্রকাশিত: ০০:৫৪, ২৩ অক্টোবর ২০২৬

বিমানের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট আবার স্থগিত

সংগৃহীত ছবি

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম রুটের আগামী ২৩ থেকে ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আর রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় দুই দফায় রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সর্বশেষ ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দাম্মাম রুটে ২২ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় আবারও ফ্লাইট স্থগিত করা হলো।

এদিকে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: