বুধবার ১৪ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

প্রকাশিত: ১৭:১৯, ১৩ অক্টোবর ২০২৬

বেনাপোলে রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে ৪৬তম বছরে পদার্পণ করেছে দৈনিক রানার। মঙ্গলবার এ উপলক্ষে বেনাপোলে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক রানারের বেনাপোল প্রতিনিধি ফোরকান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।

তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক রানার আগামী দিনেও পাঠকের আস্থা ধরে রাখবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল হক।

বিশেষ অতিথি ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী শাহীন, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, বেনাপোল আলোকিত নারী সংগঠনের সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: