রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল

সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার আহ্বান

রানার ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার আহ্বান

সুন্দরবন দিবস উপলক্ষে পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর সমন্বয়ে ঘোষণা করা হয়েছে সুন্দরবন সামিট-২০২৬। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত হবে এই সামিট।

সামিটের মূল লক্ষ্য সুন্দরবন এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় নীতি সংলাপ, উদ্ভাবন, তরুণদের অংশগ্রহণ এবং কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ উদ্যোগকে শক্তিশালী করা।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণ এবং সম্মিলিত জলবায়ু উদ্যোগ  জোরদারের লক্ষ্যে জাতীয় এ আয়োজন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
 
মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা ও ওয়াটারকিপারস বাংলাদেশ যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।
 
সামিটে নীতিনির্ধারক, গবেষক, তরুণ পরিবেশকর্মী ও নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, ডেভেলপমেন্ট পার্টনার এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি প্রতিনিয়ত বাংলাদেশকে রক্ষা করছে। আমাদের নিজেদের বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে। 
এসময়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসাচ’র ডেপুটি ডিরেক্টর রাউফা খানম, স্বপ্নপুরী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা অংশীদার, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গবেষক, গণমাধ্যম এবং বৈশ্বিক অংশীজনদের এই উদ্যোগে যুক্ত হয়ে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।

সুত্রঃ বাসস

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: