হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬২ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
এ ছাড়া, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।


























