বুধবার ২১ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:০০, ২০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

ছবি : বাসস

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক টংগিবাড়ী এবং লৌহজং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং মণ্ডপের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী গতকাল সোমবার দিবাগত রাত আটটার দিকে জেলার টংগিবাড়ী উপজেলার বালিগাঁও মনিপাড়া দুর্গা মন্দির, সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির, লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধা গোবিন্দ ও কালী মন্দির এবং ভারত ফকির সেবাশ্রম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দিরের উন্নয়নের জন্য ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। 

জেলা প্রশাসক বলেন, সনাতন ধর্মালম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: