দেশের প্রতিটি ঘরে ঔষধি গাছ পৌঁছে দেওয়া, ভেষজ উদ্ভিদের চাষ সম্প্রসারণ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে বিনামূল্যে ভেষজ প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ।
বুধবার (২১ অক্টোবর) যশোরের পুলেরহাট বাজারে শামসুন্নাহার মহিলা মাদ্রাসার সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সাবেক স্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা আলহাজ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাকীম আশরাফুল ইসলাম (লিটন)। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকীম মুফতি ফিরোজ শাহ। সভাপতিত্ব করেন কবিরাজ আবু হানিফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকীম ওয়ায়দুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাকীম মুস্তাফিজুর রহমান, মুফতি মো. মহসিন, ডা. হাফিজুর রহমান, হাকীম মো. মোস্তাফিজুর রহমান, মো. জাকির হোসেন, রেখা আপা, মো. নাঈম রেজা, মো. সুলতান আহমেদ, ডা. মো. জাহিদ হাসান, কবিরাজ মো. শফিউদ্দীন, অমল কান্তি সরকার, মুক্তিযোদ্ধা শেখ আলী মিয়া ও হাফেজ আলম হোসেনসহ অন্যরা।


























