বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা নিশ্চিতে গুরুত্বারোপ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২৩:১৪, ২১ অক্টোবর ২০২৬

ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা নিশ্চিতে গুরুত্বারোপ

ছবি : বাসস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের লালদীঘিতে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।  এ উপলক্ষে লালদীঘির পাড়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যশোর শহরের লালদীঘি শুধু একটি জলাশয় নয়, এটি শতবর্ষের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা নিশ্চিত করা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সন্ধ্যায় লালদীঘি এলাকায় মানুষের ঢল নামে। বিসর্জনের আবেগঘন মুহূর্তে অনেক ভক্তকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে দেখা যায়। অনেকে সিঁদুর খেলা, নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবের শেষ সময়টুকু উদযাপন করেন।

আয়োজকরা জানান, যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৫৪টি প্রতিমা লালদীঘিতে বিসর্জন দেওয়া হয়। এ উপলক্ষে পুরো এলাকায় এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং পৌরসভার প্রশাসক রফিকুল হাসান প্রমুখ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: