শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক ডা. শফিকুর রহমান

‘বুকে কষ্ট নিয়ে ফলাফল মেনে নিয়েছি, অনুগত বিরোধী দল হব না’

রানার ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘বুকে কষ্ট নিয়ে ফলাফল মেনে নিয়েছি, অনুগত বিরোধী দল হব না’

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘জামায়াত অনুগত বিরোধী দল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দেবে। অন্যায় হলে প্রতিবাদ করবে। দরকার হলে রুখে দেবে।’ তিনি আরও বলেন, ‘সরকার বিরোধী দল দমন না করলে এবং দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করলে আগামী ৫ বছরে দেশ বদলে যাবে।’ 

ইফতার মাহফিলে ১১ দলীয় জোট, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: