বিএনপির ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান স্বপন। ছবি: সংগৃহীত
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























