সোমবার ০৫ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৫:২৭, ৪ অক্টোবর ২০২৬

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বাসসকে বলেন, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত ৯ জন রোগী হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর ২ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাসসকে বলেন, ২টি মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: