বুধবার ২৮ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরায় ৭ জেলে আটক

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশিত: ১৬:২০, ২৭ অক্টোবর ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরায় ৭ জেলে আটক

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার অপরাধে  জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের ব্যবহৃত ২টি নৌকা জব্দ করা হয়। 

জব্দকৃত নৌকা তল্লাশি করে , আটুন আনুমানিক ১৫০ কেজি মাছ, ৫৭ টি আটুন, ড্রাম ৩টি ড্রাম, ৩০০ ফুট ফাঁস জাল, ১টি ককশিট,১টি হুইল, ১টি দাঁড়, ২টি বৈঠা, ২টি হুক, ১টি কুড়াল, ও ৯টি পানির ড্রাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের তালতলি খাল ও কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খাল থেকে নৌকাসহ ৭জন জেলেকে আটক করা হয়। এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়।

আটকরা হলেন, আলী গাজীর ছেলে মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), সৈয়দ আলী গাজীর ছেলে শাহাবাজ আলী (৫২), রুহুল আমিন গাইন এর ছেলে আইয়ুব আলী গাইন (৫৫), আমিন আলীর ছেলে ওয়াহিদুল ইসলাম (৫৪), করিম গাইন এর ছেলে ছালাম গাইন (৫৬), অলি গাজীর ছেলে আব্দুর রউফ (৪০), আব্দুল রশিদ এর ছেলে মোঃ আলিম (৩৮)। তারা সকলেই শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের বাসিন্দা। 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিমি আরও বলেন, সুন্দরবন রক্ষার্থে এরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: