বুধবার ২৮ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেসেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ নেতানিয়াহু

আল–জাজিরা

প্রকাশিত: ১৩:১৬, ২৮ অক্টোবর ২০২৬

নেসেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ নেতানিয়াহু

ছবিঃ আলজাজিরা নিউজ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল–জাজিরার খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টিতে জিতেছে। আরব লিস্ট জিতেছে ১৯টি আসনে।

এ অবস্থায় ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

নেসেটে দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চের মধ্যে ইসরায়েলিদের তিনটি নির্বাচনে ভোট দিতে হয়েছিল। ফলে নেতানিয়াহু ও তাঁর তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়।

আরব-নেতৃত্বাধীন দলগুলো অভাবনীয় ফল করেছে। এসব দল কোনো জোটেরই অংশ নয়। অন্য দলগুলো যদি তাদের সঙ্গে জোট গড়তে রাজি হয়, তবে তারা সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা পালনকারী হয়ে উঠতে পারে।

ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এহাব জাবারিন বলেন, বুথফেরত জরিপগুলোয় নেতানিয়াহুর জোটের ‘স্পষ্ট দুর্বলতা’ উঠে এসেছে। তিনি সতর্ক করে বলেন, ‘নেতানিয়াহু চূড়ান্ত বিজয়ী হয়েছেন কিংবা তাঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে—কোনোটা বলার সময়ই এখনো আসেনি।’

এহাব জাবারিন আরও বলেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যদি কোনো পক্ষই সরকার গঠন করতে না পারে, তবে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: