সংগৃহীত ছবিঃ রাকিবুল হাসান
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য সম্বলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেওয়া পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ছড়িয়ে পড়া অডিওটির বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং যেকোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার পূর্বে এ ধরনের অনুসন্ধান সম্পন্ন করতে হয়। তবে অনুসন্ধানটি সুনির্দিষ্টভাবে ডিবি করছে নাকি ডিএমপির অন্য কোনো কমিটির অধীনে পরিচালিত হচ্ছে কিংবা ঠিক কোন সময়ে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি ওই কর্মকর্তা।
এই অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়।