পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশ আটক করেছে। তিনি ভারতের রাজধানী দিল্লির সাউথ অ্যাভিনিউ বাস স্ট্যান্ডের কাছের সড়কে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট বা ধরনা পালন করছিলেন।
এর আগে এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের বিক্ষোভে তিনি যোগ দিতে পারেন বলে মমতা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দলের এক সদস্যের দেওয়া বিবৃতি অনুযায়ী, দিল্লির বাসভবনের বাইরে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। আটক দলটি জানিয়েছে, তাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জারি করা কড়া নিরাপত্তার মধ্যেই এই আটকের ঘটনা ঘটেছে।


























