শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর

নিউইয়র্ক টাইমস

প্রকাশিত: ০৭:২১, ২৩ অক্টোবর ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বড় হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার এবং জ্বালানি অবকাঠামো নিশানা করা হতে পারে। দুই দেশ হামলার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেকোনো ধরনের হামলার দাঁতভাঙা জবাব দেওয়া ও সংঘাত ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

মার্কিন কর্মকর্তা ও সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে গত বুধবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে তীব্র হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এ সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

কিছু মার্কিন পরিকল্পনাকারীর ধারণা, টানা তিন দিন ইরানে ব্যাপক পরিসরে তীব্র হামলা চালানো হতে পারে। হামলায় ইরানের অর্থনীতির এত বিপুল ক্ষয়ক্ষতি করা হবে, যাতে তেহরান আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়।

তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগের বড় হামলায় লক্ষ্য অর্জিত হয়নি। উল্টো বিশ্বে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নড়বড়ে হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুতেও টান পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার একটি লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা। কিন্তু প্রায় আট মাসের সংঘাতের পরও ইরানের সরকার টিকে আছে। কঠোর নিষেধাজ্ঞা ও মার্কিন নৌ অবরোধও দেশটিকে গুরুত্বপূর্ণ ছাড় দিতে বাধ্য করতে পারেনি। এ পরিস্থিতিতে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: