মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা

সাতক্ষীরায় তথ্য অধিকার দিবস পালিত

অনাথ মন্ডল, শ্যামনগর, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী প্রমুখ সহ বক্তব্য রাখেন। 

এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সনাক-সাতক্ষীরার এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সচ্ছতা নিশ্চিত হবে। যার মাধ্যমে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। সাধারণ মানুষ যাতে সহজেই তথ্য প্রাপ্তির অধিকার ভোগ করতে পারে সেজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। 

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: