কেক কাটছেন অতিথিরা
চুয়াডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক রানারের চুয়াডাঙ্গা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, জেলা প্রেসক্লাবের সহসভাপতি শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন খোকন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিথুন মাহামুদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি মামুনুর রহমান মামুন, চুয়াডাঙ্গা পোস্টের সম্পাদক ও প্রকাশক ওয়াসিম সাঈদ, সাংবাদিক আব্দুল হান্নান এবং জীবননগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তুহিন ও লিখন মাহমুদসহ অনেকে।


























