বুধবার ১৪ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি, ফকিরহাট (বাগেরহাট)

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ অক্টোবর ২০২৬

ফকিরহাটে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান। সভাপতিত্ব করেন দৈনিক রানারের ফকিরহাট প্রতিনিধি ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সৈয়দ জালিস মামুদ, এস এ কালাম, শেখ আজমল হোসেন ও সাংবাদিক সরদার হাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: