বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ০০:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই নিজ দফতরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করবেন।

দুপুর সাড়ে ১২টা: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৩টা: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। বিকেল ৪টা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: