মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ৩১ আগস্ট ২০২৬

আমরা গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আমরা এমন একটি সাবলীল, গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই, যা সবার মনে শান্তি দেবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (৩১ আগস্ট) সকা‌লে শহ‌রের আজাদী ময়দা‌নে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উ‌দ্বোধন শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘মানুষকে শান্তি দেয়াই আমাদের সরকারের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ভেদাভেদ চলবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক কিংবা অন্য কোনো গোষ্ঠীর মানুষ হোক কারও মধ্যে কোনো বিভাজন তৈরি করা যাবে না। সবাইকে একসঙ্গে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘এজন্য আমাদের প্রাণের খোরাক সংগীত, কবিতা, গান ও নাটক সবকিছু সুস্থভাবে তৈরি করতে হবে। আমরা এমন একটি সাবলীল, গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই, যা সবার মনে শান্তি দেবে।’

এ‌দি‌কে, সকাল সা‌ড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন, পু‌লিশ সুপার মঞ্জুর মোর‌শেদসহ রাজ‌নৈ‌তিক ব‌্যা‌ক্তিবর্গ প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: