মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ১৯ অক্টোবর ২০২৬

দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’

এর আগে আজ সকালে ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। এসময় তার হাতে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দেখা যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ অবস্থায় রোববার (১৮ অক্টোবর) তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর আজ পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: