শনিবার ৩১ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতের সংশয়ে আশ্রয়, সেখানেই ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ২০:০৬, ৩০ অক্টোবর ২০২৬

পাবনায় বজ্রপাতের সংশয়ে আশ্রয়, সেখানেই ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় হতাহতরা আশেপাশে কংক্রিটের স্থাপনা না পেয়ে বিলের মধ্যে একটি পলিথিনের ছাউনির ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বজ্রপাত ঘটে। নিহত ছয় জনেই বয়সে কিশোর ও তরুণ।

তিনি আরও বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: