ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে নতুন ও বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























