সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ তুরস্কের

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ তুরস্কের

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ তুরস্কের

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি যৌথ মালিকানায় দেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে আঙ্কারা আগ্রহ প্রকাশ করেছে। আজ রোববার দুপুরে (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া তুরস্ক সফরের সাইডলাইনে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, উজবেকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা ব্যবস্থা চালুর বিষয়েও হয় আলোচনা। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে চীনা বিনিয়োগ। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: