রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে রামদার আঘাতে একব্যক্তি জখম

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে রামদার আঘাতে একব্যক্তি জখম

যশোরে জামায়াত ইসলামী সমর্থকদের হামলায় আব্দুর রশিদ (৫৩) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন ‘মুনসেপপুর ইবতেদায়ি মাদ্রাসা ভবনের একটি অংশ জোরপূর্বক ভেঙে ফেলছিলো। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ বাধা প্রদান করলে স্থানীয় জামায়াত ইসলামী সমর্থক ইব্রাহিম খলিল, ইউসুফ আলী, বুলবুলসহ আরও কয়েকজন লাঠি দিয়ে মারপিট করে এবং রামদা দিয়ে ডান কাধের উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

 

/আলি

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: