সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬

২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিভিন্ন দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

আজ রবিবার বেলা ১২টায় হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ-এর আহ্বানে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পাইপপট্টি মোড় থেকে শহরের বিভিন্ন সড় প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শ্রমিকরা। হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ-এর যশোর জেলা আহ্বায়ক কামাল পারভেজ বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন ও রাজু আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, যশোরে ২০১৬ সালের ৩০ জুন জেলা প্রশাসনের মধ্যস্থতায় মালিক, শ্রমিক ও কলকারখানা দোকান প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধির ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তানুযায়ি ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান গত ১০ বছরের মধ্যে অধিকাংশ হোটেলে কার্যকরি হয়নি। 
হোটেল সেক্টরে রোজার অজুহাতে শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ, ঈদের আগে মুল মজুরির সমহারে উৎসব ভাতা (বোনাস) প্রদান, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরী, ২০১৬ সালের চুক্তি অনুযায়ি নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ ৫ই মে ২০২৫ সরকার ঘোষিত নিম্নতম মজুরীর গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: