বুধবার ২৬ আগস্ট ২০২৬

১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী অমিতের জন্মদিনে এমএম কলেজ ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি পালন

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:৫০, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৫০, ২৫ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রী অমিতের জন্মদিনে এমএম কলেজ ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি পালন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃক্ষরোপণ, দোয়া-মোনাজাত এবং এতিম শিশুদের নিয়ে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার দিনটি পালন করা হয়।

সকালে এমএম কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়। এরপর কলেজের রোভার স্কাউট এবং সর্বশেষ ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ ও উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সুবিধাজনক স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
চারা রোপণ শেষে উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান।

দিনের দ্বিতীয় কর্মসূচিতে বাদ আসর এমএম কলেজের কেন্দ্রীয় মসজিদে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খড়কি এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: