রোববার ১১ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র পুনর্গঠনে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০৫:৫৫, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০৫:৫৬, ৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্র পুনর্গঠনে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির  মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি। তাই সরকার যেন জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে চরমোনাই পীর এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ডেঙ্গু-হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোন ধরনের তৎপরতা নেই। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সংকট মানুষের ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে। সরকার যেন সমস্যার গভীর থেকে সমাধান করার চেষ্টা করে।

চরমোনাই পীরের বক্তব্য শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে আ ফ ম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক পদে মুফতি রেজাউল করীম আবরার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুফতি শামসুদ্দোহা আশরাফী

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: