রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ভারি বৃষ্টি তলিয়ে গেছে সড়ক দুর্ভোগে নগরবাসী

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১২:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ভারি বৃষ্টি তলিয়ে গেছে সড়ক দুর্ভোগে নগরবাসী

ছবিঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধোলাইপার

রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়লে বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

বিশেষ করে সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। অনেককে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধ সড়কে যানবাহনের গতিও কমে যায়।

সরেজমিন রাজধানীর পুরান ঢাকা, যাত্রাবাড়ী, মতিঝিল, মালিবাগ, রামপুরা, মগবাজার, তেজগাঁও, গ্রিন রোড, পান্থপথ ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে রাজধানীর কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ