বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন,কয়েক স্তরে নিরাপত্তা

প্রকাশিত: ১৯:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন,কয়েক স্তরে নিরাপত্তা

রানার ডেস্কঃ বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দিনটি ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ভোটের কারচুপি ও দুর্বৃত্তায়ন ঠেকাতে কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, বিভাগের ছয় জেলার ৪২টি উপজেলার ২১টি সংসদীয় আসনে মোট ভোটার ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন ও নারী ভোটার ৩৬ লাখ ৪৯ হাজার ৩১৭ জন। ভোটাদের জন্য ২ হাজার ৮৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 

বিভাগটি নদী-নালা বেষ্টিত হওয়ায় অনেক উপজেলাই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তবে জনবসতি হওয়ায় এসব স্থানেও ভোটের কেন্দ্র স্থাপন করা হয়েছে। এমন ১৩টি উপজেলাকে দুর্গম চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ভোট কেন্দ্রের অবস্থান বিবেচনায় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষায় বিভাগকে তিনটি জোনে বিভক্ত করেছি। রেড, ইয়োলো এবং গ্রিন। এতে করে আমাদের কাজের গতি ও নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে। 

তিনি বলেন, দুর্গম এলাকার জন্য আমরা হেলিকপ্টার বরাদ্দ পেয়েছি। এছাড়া উপকূলীয় অঞ্চলের বিচ্ছিন্ন এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য সকল বাহিনীর সমন্বয়ে ফোর্স গঠন করা হয়েছে। আমরা নির্বিঘ্ন ও নিরাপদ ভোট ব্যবস্থা করতে বদ্ধ পরিকর।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। আমরা কোনো পাক্ষিক না হয়ে মূলত জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছি। সকলের সহায়তায় আশা করছি ১২ ফেব্রুয়ারি নির্বিঘ্ন ভোট উপহার দিতে পারবো।

বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা কঠোর অবস্থানে আছি। ভোটের সকল স্টেক হোল্ডারদের নির্দেশনা দেওয়া হয়েছে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। সেজন্য সর্বোচ্চ নিরপেক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা