বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার

প্রকাশিত: ১৭:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার

রানার ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।  আজ মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন সেনা সদস্যরা। ভোট কেন্দ্র ভীতিকর ও প্রভাবমুক্ত রাখতে টহল জোরদার করছে তারা।

সাতক্ষীরা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, জেলার সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ছয়’শ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনা টহল জোরদার করার পাশাপাশি মানুষের মনে যাতে কোনো ভয় ভীতি না থাকে, সেজন্য এলাকাবাসীদের সাথে কথা বলছেন সেনা সদস্যরা। কেউ কোনো হুমকি পেলে নিকটস্থ ক্যাম্পে জানানোর অনুরোধ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ইতিমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনা সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন তারা।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা