সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬

২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির আয়োজনে আজ রোববার সকাল ১০টায় শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার সভাপতি শ্রী ডা. গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সাংসদ শ্রী ঊষাতন তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা সভাপতি  প্রকৃতি রঞ্জন চাকমা (অব. উপসচিব), জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা,এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি বিজয় কেতন চাকমা,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনির্মল দেওয়ান,  মহিলা সমিতির সাধারণ সম্পাদক শ্রীমতি আশিকা চাকমা,  জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অরুণ ত্রিপুরা প্রমুখ।

এ ছাড়া সভায় বিভিন্ন স্তরের পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: