খুলনার পাইকগাছা উপজেলার রাডুলী ভাটপাড়ায় কেঁচো সার কালেকশন পয়েন্ট ও গ্রাম সমিতির অফিস ভবনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কেঁচো সার উৎপাদনকারী দলের এই কালেশন পয়েন্ট ও অফিস ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ’র জেলা কাজী হাসানুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কর্মকর্তা (জীবিকায়ন) তাসরিন জামান।


























