মঙ্গলবার ০৯ জুন ২০২৬

২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

য‌শো‌রে স্ত্রী‌কে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:০২, ৮ জুন ২০২৬

য‌শো‌রে স্ত্রী‌কে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রেম করে চার মাস আগে বিয়ে করেছিলেন মামাতো-ফুফাতো ভাইবোন সুজন ও সা‌ম্মি। নতুন সংসারের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন ভেঙে যায় মাদকের ভয়াল থাবায়। যশোরের শেখহাটিতে নেশার টাকার জন্য স্ত্রী ছামিনা আক্তার সাম্মিকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী সুজন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
নিহতের স্বজনদের দাবি, সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকার একটি ভাড়া বাড়িতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: