ছবিঃ বাসস
যশোরের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় আজ অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, একটি শালচাদর, ৫শ’ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি, দুই কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিক্স সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বাসস’কে জানান, জব্দ এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা।


























