শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২২:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি উদ্ধার; গ্রেপ্তার ১

বাগেরহাট জেলার চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর মূর্তি পুকুরে ফেলে দেওয়ার মামলায় মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের তথ্য অনুযায়ী চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মো. ফায়জুল শেখ নামের ওই ব্যক্তি চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে ওই বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন।

এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। 

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালিয়ে পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোঃ জামিলুর রহমান।

গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মা মারিয়ার মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ফায়জুলকে রাতেই আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।

 

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: