বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদির রেকর্ডকৃত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

হাদির রেকর্ডকৃত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ

জুলাই-আগস্ট আন্দোলনের হত্যাকাকান্ডে  সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির রেকর্ডকৃত জবানবন্দি গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার তদন্ত চলাকালীন অবস্থায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।  জীবিত না থাকায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্যপ্রদান করতে পারেননি তিনি। ফলে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি আদালতকে গ্রহণের আবেদন করে প্রসিকিউশন।

চব্বিশের আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিট প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এছাড়া গুম-খুনের অভিযোগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ার সাক্ষ্যের উপর জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: