শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েনি, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্

ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত: ২১:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না বাংলাদেশ।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেনআমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। কে আপনাদের বলেছে যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিমসটেকের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ নিয়ে ভিন্ন বক্তব্য

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আগে দেওয়া বক্তব্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বর্তমান বক্তব্যে পার্থক্য দেখা যাচ্ছে। গত জুলাইয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওই আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথাও জানিয়েছিলেন তিনি।

তবে বৃহস্পতিবার হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জন্য নয়। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

বাংলাদেশ বর্তমানে ব্রিকসের সদস্য নয়। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাই আলাদা কূটনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। তবে ওই আমন্ত্রণ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

১২ ১৩ সেপ্টেম্বর সম্মেলন

আগামী ১২ ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনে ব্রিকসের সদস্য দেশগুলোর সরকার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আমন্ত্রিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

ব্রিকস মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। বর্তমানে এর সদস্যসংখ্যা আগের তুলনায় বেড়েছে। বাংলাদেশ সদস্য না হওয়ায় শীর্ষ সম্মেলনের মূল কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ নেই। তবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আউটরিচ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারেক রহমানের প্রথম ভারত সফর বহুপক্ষীয় কোনো সফর হবে না বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের প্রথম ভারত সফর কোনো বহুপক্ষীয় সফর হবে না। সময় অনুকূল হলে দ্বিপক্ষীয় সফর আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: