শুক্রবার ১২ জুন ২০২৬

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই দফায় যত কমলো স্বর্ণের দাম

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১১ জুন ২০২৬

টানা দুই দফায় যত কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম ১১ হাজার ২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে সবশেষ আজ বৃহস্পতিবার সকালে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা এবং বুধবার ৬ হাজার ৫৯১ টাকা কমায় সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগের দিন বুধবার (১০ জুন) সকালে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করে বাজুস।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: