রোববার ০৮ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

৪৯ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে ধান কিনবে সরকার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ৮ নভেম্বর ২০২৬

৪৯ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে ধান কিনবে সরকার

চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, এই কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এ মৌসুমে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল এবং ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: