বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার তেল শিল্পে দেয়া নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২২:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার তেল শিল্পে দেয়া নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ

ভেনেজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা মঙ্গলবার আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।  ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কোম্পানিগুলোর অংশ গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করা হচ্ছে। বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা, এসএ-এর সঙ্গে নির্দিষ্ট কিছু লেনদেন অনুমোদন করে, যাতে তেল বা গ্যাস অনুসন্ধান উন্নয়ন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যায়। 

আরেকটি লাইসেন্স বন্দর ও বিমানবন্দর কার্যক্রম সম্পর্কিত কিছু লেনদেনও অনুমোদন করে, আর তৃতীয় একটি ডকুমেন্ট ভেনেজুয়েলা উৎসের তেলের সঙ্গে সম্পর্কিত কিছু কার্যক্রমকে যথাযথভাবে অনুমোদিত করেছে। 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে তার সমাজতান্ত্রিক বিরোধী নেতা নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর থেকে, ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে আমেরিকান বিনিয়োগকারীদের জন্য সুযোগ খুলতে দেশটির সরকারের ওপর চাপ দিয়ে আসছিলেন। 

তিনি ডেলসি রড্রিগেজকে মার্কিন শর্তে ক্ষমতায় বসিয়েছিলেন, যাতে ওয়াশিংটন বিশ্বে বৃহত্তম প্রমাণিত এই তেল মজুদে প্রবেশাধিকার পায়। 

ট্রেজারির এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট অজানা একটি তারিখে তেল সংক্রান্ত কথাবার্তা চালাতে ভেনেজুয়েলায় যাওয়ার পরিকল্পনা করছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। 

২০১৯ সাল থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলায় বিশ্ব মোট প্রমাণিত তেল মজুদের প্রায় এক-পঞ্চম অংশ রয়েছে এবং এক সময় এই দেশ যুক্তরাষ্ট্রের বড় ক্রুড তেল সরবরাহকারী ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা