বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ভোট চুরি করলে আমরা আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ০১:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট চুরি করলে আমরা আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ কেন্দ্র দখল করলে, ভোট চুরি করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, সে প্রস্তুতি আমাদের আছে। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই মাঠ ছেড়ে দেব না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত ১১ দলীয় জোট থেকে আমরা জানাব।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে এক ধরনের ভুয়া খবরের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। যাদের নিরপেক্ষ ভূমিকা থাকার কথা– নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও পক্ষপাতিত্ব করছে। বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী আছেন, তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করব, যারা নির্বাচনী দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, আজকে সারাদেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি ২০ হাজার টাকা উদ্ধারের নামেও জামায়াত নেতাকে হেনস্তা করা হয়েছে। বাসায় গিয়ে টাকা এবং ল্যাপটপ উদ্ধারের নামে নাটক মঞ্চায়ন করা হচ্ছে। ১১ দলীয় জোট এবং প্রার্থীদের নানাভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। নির্দিষ্ট দলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে। 

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, দেশের মিডিয়া আবারও ৫ আগস্টের আগের পক্ষপাতিত্ব অবস্থানে ফিরে যাচ্ছে। নির্দিষ্ট দলকে তাদের অপতথ্য এবং সহযোগিতা করছে। ৫ আগস্টের আগের এই ধরনের অবস্থানের কারণে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। যারা পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, তাদের প্রতি সতর্কতা জানাতে চাই। আমরা নোট রাখছি কারা এ ধরনের কাজ করছেন। এবার আর ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা যেসব জায়গায় দুর্বল, সে আসনগুলোতে নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে। কুমিল্লা-৪ আসনেও দেখেছি ভয়ভীতি দেখাতে। নির্বাচন কমিশন সেখানে ভালো ভূমিকা রাখেনি। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা