বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপ

ইংলিশদের ১৯ ওভারে অলআউট করে ৩০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

রানার ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ইংলিশদের ১৯ ওভারে অলআউট করে ৩০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই

১৯৭ রানের লক্ষ্য  লক্ষ্য ছুঁতে নেমে ১৬৬ রানে থেমেছে ইংল্যান্ড। ইংলিশদের ১৯ ওভারে অলআউট করে ৩০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের দুটিতেই জিতে ‘সি’ গ্রুপের শীর্ষে ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তিনে। নেট রান রেটে এগিয়ে থাকায় সমান ২ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে দুইয়ে।

রান তাড়ায় শুরুটা খারাপ ছিল না ইংল্যান্ডের। ৬.৩ ওভারে ১ উইকেটেই ৭৪ রান তুলে ফেলেছিল দলটি। রোস্টন চেজ জস বাটলারকে ফেরাতেই বদলে যায় ছবি। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রান তোলার গতি হারায়। এরপর গতি বাড়াতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়েছে ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি মিলে নিয়েছেন ৬ উইকেট। মোতি পেয়েছেন ৩ উইকেট। দুই পেসার রোমারিও শেফার্ড ও শামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত ছিলেন স্যাম কারেন।

এর আগে শেরফান রাদারফোর্ড ও জেসন হোল্ডারের ঝড়ে ১৯৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ৭৬ রান করে অপরাজিত রাদারফোর্ড। হোল্ডার করেন ১৭ বলে ৩৩। শেষ ১০ ওভারে ১১৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা